Sylhet Today 24 PRINT

নতুন রূপে ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৬

মাঠে আর মাঠের বাইরে—ঝড় তিনি দুই জায়গাতেই তোলেন। মাঠে তোলেন ব্যাট হাতে। আর মাঠের বাইরে লাইফ স্টাইল দিয়ে।

ভক্তদের সামনে নিজেকে নিত্যনতুন সাজে তুলে ধরতে পছন্দ করেন ক্রিস গেইল। এবারের বড়দিনের আগে আবির্ভূত হয়েছেন নতুন রূপে।

ঝাঁকড়া চুল আর মুখভর্তি কালো দাঁড়ি—অনেক দিন ধরে গেইলকে এই চেহারায় দেখে আসছে বিশ্ব। সেই ঝাঁকড়া চুল আর নেই। কালো দাঁড়ি হয়ে গেছে সাদা। চোখে উঠেছে কালো চশমা। ঠিক যেন গণিতের অধ্যাপক! চেহারা দেখে তাঁকে এখন চেনাই মুশকিল। মনে হতে পারে এ আবার কোন গেইল!

নিজের নতুন এই সাজের ছবি বড়দিনের আগে নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো এই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান।
সূত্র: জি নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.