Sylhet Today 24 PRINT

মাশরাফি বাহিনীকে জরিমানা

স্পোর্টস ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাট করার সময় ইনজুরিতে পড়া মুশফিকের সিরিজে খেলতে পারা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন সব হতাশার মধ্যেই এবার যোগ হলো জরিমানা।

কিউইদের সঙ্গে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে পুরো ৫০ ওভার বোলিং করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত সময়ে শেষ হয়েছিলো ৪৯ ওভার। অর্থাৎ, মাশরাফিরা পিছিয়ে ছিলেন এক ওভার। এই স্লো ওভার রেটের কারণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জরিমানা করা হয়েছে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ।

পাশাপাশি দলের অন্য খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ। টাইগাররা জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

সূত্রঃ আইসিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.