Sylhet Today 24 PRINT

কালো ব্যাট দিয়ে খেলার অনুমতি পেলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

বিগ ব্যাশে খেলা আন্দ্রে রাসেলের কালো ব্যাটটির ফের অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বল নষ্ট না হওয়ার জন্য ব্যাটের গায়ে দেওয়া হয়েছে পরিস্কার একটি প্রলেপ। ফলে এখন কালো রংয়ের ব্যাট দিয়ে খেলতে আর কোনো বাধা থাকলো না।

এর আগে রাসেলের কালো ব্যাট নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে বড় আসর বিজ্ঞ ব্যাশের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের হয়ে কালো ব্যাট দিয়ে খেলতে নেমেছিলেন উইন্ডিজ অলরাউন্ডার। উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলেছিলো সিডনি থান্ডার।

ক্রিকেট অস্ট্রেলিয়া সে সময় জানায়, 'বিভিন্ন রংয়ের ব্যাটকে তারা অনুমোদন দিয়েছে। এটা কালো হোক বা অন্য কোনো রংয়ের। তেমনি রাসেলের ব্যাটকেও আমরা অনুমোদন দিয়েছিলাম। কিন্তু আমরা আরও পর্যবেক্ষণ করে দেখেছি, ম্যাচে কালো ব্যাটে বেশ কিছু সমস্য রয়েছে। এটি ম্যাচের সাদা বলের রং নষ্ট করে দেয়। তাই আমরা এর অনুমোদনটি প্রত্যাহার করে নিচ্ছি।’

তবে আবার অনুমোদন দেওয়ার কারণ হিসাবে বলা হয়, ‘এখন থেকে ব্যাটের ওপর একটি পরিস্কার প্রলেপ থাকবে। ফলে বলের আর কোনো ক্ষতি হবে না।’

এর আগে বিগ ব্যাশের গত আসরে ক্যারিবীয় তারকা ক্রিস গেইল সোনালী রংয়ের ব্যাট দিয়ে খেলেছিলেন। ওই দুটি ব্যাটই তৈরি করেছে স্পার্টান নামেন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.