Sylhet Today 24 PRINT

মুশফিকের জায়গায় দলে আসতে পারেন সোহান

স্পোর্টস ডেস্ক  |  ২৭ ডিসেম্বর, ২০১৬

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটে আক্রান্ত মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে শঙ্কা। তাঁর চোটের জায়গায় রক্ত জমাট বেঁধেছে। দ্বিতীয় ওয়ানডের আগেরদিন (বুধবার) জানা যাবে তাঁর প্রকৃত অবস্থা।

মুশফিক শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে নেওয়া হতে পারে নুরুল হাসান সোহানকে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

আগামীকাল (বুধবার) মুশফিকের পায়ে স্ক্যান করানো হবে। তার পরই বোঝা যাবে আগামী বৃহস্পতিবারের ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কি না।

এর বাইরে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের দলে খুব একটা পরিবর্তন আসছে না। তবে দ্বিতীয় ওয়ানডের একাদশে সৌম্য সরকার জায়গা পাবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। বাজে ফর্মের কারণে দলে জায়গাটা নড়বড়ে হয়ে গেছে তাঁর।

২৯ ডিসেম্বর নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে তৃতীয় ওয়ানডে হবে ৩১ ডিসেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.