Sylhet Today 24 PRINT

সাকলায়েনের বাংলাদেশ ভীতি!

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৫

দু’দলের সাথেই তার সম্পর্ক আছে। একটা দেশের জার্সি পড়ে তিনি খেলেছেন জাতীয় দলে; হয়ে উঠেছেন বিশ্বসেরা স্পিনারদের একজন। আরেকটি দেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন কিছুদিন।

তবে, সাকলায়েন মুশতাকের সমর্থন যে পাকিস্তানই পাবে সেটা বলে না দিলেও চলে। তবে, এই সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে ভয়েই আছেন এই কিংবদন্তি স্পিনার। আর সেটা হল হোয়াইটওয়াশের ভয়।

পাকিস্তানের গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমার ভয় হচ্ছে বাংলাদেশ আমাদের হোয়াইটওয়াশ না করে দেয়! এ রকম চলতে থাকলে সেদিন খুব বেশি দূরে নয়, যখন জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডও আমাদের হারিয়ে দেবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.