Sylhet Today 24 PRINT

বিয়ে করলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক  |  ৩০ ডিসেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের বাগদান হয়ে গেছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে এ বাগদান হয় বলে জানিয়েছে বিবিসি।

সেরেনা অবশ্য রেডিটেই একটি কবিতার মাধ্যমে এ খবর জানিয়েছেন। সেখানে সেরেনা লেখেন, রেডিটের সহপ্রতিষ্ঠাতার সঙ্গে তার বাগদাদ হয়েছে।

ইতালির রোমে অ্যালেক্সিসের সঙ্গে সেরেনার প্রথম দেখা হয়। সেখানেই সেরেনাকে প্রস্তাব দেন অ্যালেক্সিস। তার এ প্রস্তাবে সম্মতি দেন বিশ্বখ্যাত এই টেনিস তারকা।

রেডিট হচ্ছে এমন সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে ব্যবহারকারীরা লেখালেখি, আর্টিকেল শেয়ার ছাড়াও বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে পারেন। অ্যালেক্সিস ওহানিয়ান ২০০৫ সালে বন্ধু স্টিভ হাফামের সঙ্গে যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.