Sylhet Today 24 PRINT

শেষ ওয়ানডেতে খেলবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৬

ইনজুরিমুক্ত রাখতে দলের ফিজিও ডিন কনওয়ের পরামর্শে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। তবে কাল নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আবার দলে ফিরছেন মোস্তাফিজ।

দ্বিতীয় ওয়ানডেতে মোস্তাফিজের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল পেসার শুভাশীষ রায়কে। নতুন বলে মাশরাফি বিন মুর্তজার সঙ্গী হয়েছিলেন শুভাশীষ। ম্যাচে পুরো ১০ ওভার বল করে এক মেডেনসহ ৪৫ রান দিয়ে নিয়েছেন স্যান্টনারের উইকেটটি।

দল সূত্রে জানা গেছে, তৃতীয় ওয়ানডের দলে এই একটিই পরিবর্তন হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.