Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টি দলে ফিরছেন সৌম্য

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৭

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজের স্মৃতি খুব একটা সুখকর নয়  সৌম্য সরকারের। কারণ প্রথম ম্যাচের পর পরই দল থেকে ছিটকে পড়েন তিনি।

বাজে পারফর্মেন্সের কারণে সুযোগ পাননি শেষ দুই ওয়ানডের দলে। তবে সৌম্য দলে ফিরছেন আবারও। নেপিয়ারের ম্যাকলিন পার্কে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির দলে থাকছেন তিনি।

গত রাত পর্যন্ত যতটুকু নিশ্চিত হওয়া গেছে তাতে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে। টানা তিন ওয়ানডে খেলেছেন। চলতি নিউজিল্যান্ড সফরেই অভিষেক হতে পারে টেস্টেও। সে কারণেই তাসকিনকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে সিলেকশন টিমের। তার জায়গায় মাশরাফির পেস-সঙ্গী হতে পারেন রুবেল হোসেন। তাসকিনের সঙ্গে দলের বাইরে থাকছেন সম্ভবত শুভাগত হোম চৌধুরী, তাইজুল ইসলাম ও শুভাশিষ রায়।

দিবারাত্রির প্রথম টি-টোয়েন্টিটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.