Sylhet Today 24 PRINT

শেষ দুই টি-টোয়েন্টির জন্য অপরিবর্তিত বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

নিউজিল্যান্ড সফরে হারের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে পারছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন এই স্কোয়াডের উপরই। শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ দলে পরিবর্তন আনা হয়নি। ঠিক আগের স্কোয়াডের দলটিই রাখা হয়েছে।        

নেপিয়ারে প্রথম ম্যাচের দলে সুযোগ পেয়েও রানের ধারাবাহিকতায় ফিরতে পারেন নি বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠলেও টিম ম্যানেজমেন্ট তাঁর ওপর আস্থা রেখেছে। পরবর্তী দুটি ম্যাচের দলেও তাঁকে রাখা হয়েছে।

সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬ ও ৮ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়।       

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শুভাগত হোম, শুভাশীষ রায় ও তাইজুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.