Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ‘রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগ’ শুরু

স্পোর্টস ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

বিশ্বনাথের রামপাশায় ‘১১তম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগ’ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আমজদ উল্লাহর বাড়ি সংলগ্ন শেখপাড়া ইউনিয়ন ক্রিকেট লীগ মাঠে রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন এ খেলার আয়োজন করে। উদ্বোধনী খেলায় রামপাশার বাঁধন ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারায় শেখ পাড়ার এসপি ক্রিকেট এসোসিয়েশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান।

রামপাশা ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আরব শাহর সভাপতিত্বে ও সাবেক সভাপতি এনামুল হক এনাম, ইসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৌদী প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদপ্রার্থী সহল আল রাজী চৌধুরী ও আবুল কাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরণ সংগঠক কাওসার আহমদ, চুনু মিয়া ও রফিজ উদ্দিন। অনুষ্ঠানে আবুল কালাম আজাদ, সাব্বির আহমদ, আব্দুল মোকিদ সুমনসহ ক্রিকেট এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.