Sylhet Today 24 PRINT

টেস্ট দলে ডাক পেলেন তাসকিন, মোস্তাফিজ বিশ্রামে

স্পোর্টস ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৭

নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মত সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

চোট কাটিয়ে সীমিত পরিসরের ক্রিকেটে ফিরলেও টেস্ট দলে নেই মোস্তাফিজুর রহমান। ভারতের সাথে একমাত্র টেস্টে খেলাতে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।

প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়া অধিনায়ক মুশফিক ফিরেছেন প্রত্যাশামতই। ইংল্যান্ডের সাথে টেস্ট না খেললেও দলে আছেন সৌম্য। ইংল্যান্ড সিরিজে বাদ পড়া রুবেল হোসেনও ফিরেছেন। তার সাথে পেস আক্রমণে থাকছেন শুভাশিস রায় ও কামরুল ইসলাম রাব্বি।

আগামী ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। 
প্রথম টেস্টের বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শুভাশীষ রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.