Sylhet Today 24 PRINT

উয়েফার বর্ষসেরা দলে মেসি-রোনালদো, নেই নেইমার

স্পোর্টস ডেস্ক  |  ০৭ জানুয়ারী, ২০১৭

উয়েফার বর্ষসেরা দলে স্থান পেয়েছেন লিওনেল মেসি। প্রায় সাড়ে ৬ লাখ ভক্ত ভোট দিয়ে এ দল নির্বাচিত করেছেন। দলে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। সব থেকে বেশি ১১ বার উয়েফার বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন এই রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার।

দলটিতে আধিপত্য লা লিগার ফুটবলারদের। তিন ফরোয়ার্ডের সঙ্গে মাঝমাঠে জায়গা করে নিয়েছেন রিয়ালের লুকা মডরিচ ও টনি ক্রুস এবং বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা।

রক্ষণভাগের চার জনের দুজনই রিয়াল ও বার্সেলোনার খেলোয়াড়। সার্জিও রামোস সঙ্গে রয়েছেন জেরার্ড পিকে। এছাড়া রক্ষণে আছেন বায়ার্ন মিউনিখের জেরোম বোয়েটাং ও জুভেন্টাসের লিওনার্দো বোনুচ্চি।

উয়েফার বর্ষসেরা দল : লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, জিয়ানলুইজি বুফন, জেরোম বোয়েটাং, জেরার্ড পিকে, সার্জিও রামোস, লিওনার্দো বোনুচ্চি, লুকা মডরিচ, টনি ক্রস, আন্দ্রেস ইনিয়েস্তা, আন্টোনিও গ্রিজমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.