Sylhet Today 24 PRINT

খেলার শেষ সময়ে মেসির গোলে বার্সার ড্র

স্পোর্টস ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৭

ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ মুহূর্তে লিওনেল মেসির অসাধারণ এক ফ্রি কিক থেকে গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। রোববার রাতে ক্যাম্প মাদ্রিগালে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক ভিয়ারিয়াল।

ভিয়ারিয়ালের মাঠে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকলেও সাফল্য আসেনি কারো ঘরে। বিরতির পর প্রথম সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। ৪৯ মিনিটে নিকোলা স্যানসনের গোলে লিড নেয় ভিয়ারিয়াল। এরপর কয়েকবার সুযোগ পেয়েও হাতছাড়া করে বার্সেলোনা। ৯০ মিনিটে স্পটকিক থেকে সমতা আনেন লিওনেল মেসি।

এরপর লাল কার্ড দেখে ভিয়ারিয়াল ১০জনের দলে পরিণত হলেও ম্যাচে এর প্রভাব পড়ে নি। এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইলো লুইস এনরিকের শীষ্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.