Sylhet Today 24 PRINT

অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে সাকিব

স্পোর্টস ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৭

বছরের শুরুতে দারুন এক সংবাদ পেলেন সাকিব আল হাসান। অ্যাঞ্জেলো ম্যাথুসকে সরিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন তিনি।

সোমবার (৯ জানুয়ারি) আইসিসি প্রকাশিত র‍্যাংকিংয়ে ৩৭৭ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে গেছেন সাকিব। আর ম্যাথুসের সংগ্রহ ৩৩৫ পয়েন্ট।

ওয়ানডের শ্রেষ্ঠত্ব ফিরে পেলেও টেস্ট ও টি২০ তে অবশ্য দ্বিতীয় স্থানেই রয়েছেন সাকিব। ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় প্রথমে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ৪০৫ পয়েন্ট।

টি২০ তে ৩৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সাকিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.