Sylhet Today 24 PRINT

দ্বিতীয় স্থান হারালেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৫

 চোট কাটিয়ে কোর্টে ফিরে গত মৌসুমের মাঝামাঝি সময় থেকে বেশ ভালোই খেলছিলেন মারিয়া শারাপোভা। কিন্তু চলতি মৌসুমে যেন তার ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না রাশিয়ান তারকা। যে কারণে টেনিস র‌্যাংকিংয়েও অবনমন হল রুশ সুন্দরীর।

বৃহস্পতিবার স্টুটগার্ট ওপেনে খেলতে নেমেছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। আর সেই কারবারের কাছেই ২-৬, ৭-৫ এবং ৬-১ গেমে হার মানেন মারিয়া শারাপোভা। যে কারণেই টেনিস র‌্যাংকিংয়ের তৃতীয় স্থান থেকে ছিটকে পড়েন তিনি।

তার স্থলাভিষিক্ত হবেন রোমানিয়ার টেনিস তারকা সিমোনা হ্যালেপ। আগামী সোমবার নতুন করে আপডেট হবে র‌্যাংকিং। সেদিনই মারিয়া শারাপোভার জায়গা দখল করবেন হ্যালেপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.