Sylhet Today 24 PRINT

আঙুলে ব্যাথা পেয়ে ফিল্ডিংয়ে নামেননি মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৭

১৫৯ রানের ইনিংস খেলার পথে নিল ওয়াগনারের লাফিয়ে ওঠা বলে আঙুলে আঘাত পেয়েছিল। সেই ব্যাথা তৃতীয় দিনের সকালেও কমেনি। ফলে  ফিল্ডিংয়ে নামেননি মুশফিকুর রহিম। উইকেট কিপিং করছেন ইমরুল কায়েস।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, হাতে ব্যথা থাকায় বেসিন রিজার্ভের পাশের একটি এক্স-রে সেন্টারে এক্স-রে করা হয়েছে মুশফিকের বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও ডান হাতের তর্জনির। এখন সেটারই রিপোর্ট পাওয়ার অপেক্ষা। এক্স-রে রিপোর্টে বড় সমস্যা ধরা না পড়লেই মাঠে নামবেন মুশফিক। কাল অবশ্য ব্যথা পাওয়ার পরও ব্যাটিং করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.