Sylhet Today 24 PRINT

বদলি উইকেট রক্ষক হয়ে ক্যাচের বিশ্বরেকর্ড ইমরুলের

ক্রীড়া প্রতিবেদক |  ১৫ জানুয়ারী, ২০১৭

ব্যাটিংয়ে পাওয়া আঙুলের চোটে আর মাঠে নামননি মুশফিক। ফিল্ডিংয়ের শুরু থেকেই তাই উইটেক কিপিং করছেন ইমরুল কায়েস। এই কাজটাও যে তিনি ভালোই জানেন তার প্রমাণ একবার দেশেই দিয়েছিলেন। তবে বেসিন রিজার্ভের একটি অনন্য রেকর্ডের পাতায় নাম লেখালেন তিনি।

টেস্ট ক্রিকেটে বদলি উইকেট রক্ষক হিসেবে এর আগে কখনো ৫টি ক্যাচ নিতে পারেননি কেউ। নিউ জিল্যান্ডের নবম উইকেট পতনের সময় ওয়েগনারে ক্যাচ নিয়ে তাই ৫ ক্যাচ নেয়ার বিশ্বরেকর্ড গড়লেন ইমরুল।

রাবেলকে দিয়ে শুরু, এরপর উইলিয়ামসন, গ্রান্ডোহোম, ওয়েটলিং ও ওয়েগনারের ক্যাচ নেন তিনি। মাহমুদুল্লাহর বলে ওয়েটলিংয়ের নেয়া ক্যাচটি সম্ভবত অনেকদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.