Sylhet Today 24 PRINT

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক |  ১৫ জানুয়ারী, ২০১৭

১৩তম ওভারের খেলা চলছিল। ৫৬ রানের লীড নিয়ে বিনা উইকেটে ৪৬ রান করে দারুণভাবে এগোচ্ছিলেন তামিম ও ইমরুল। চিকি ইঙ্গেল নিতে তামিমের ডাকে সাড়া দিলেন ইমরুল। রান আউট থেকে বাঁচতে পড়িমরি করে ক্রিজে ঢুকতে ডাইভ দেয়ার সময় পায়ে ব্যাথা পেয়ে আর উঠে দাঁড়াতে পারলেন না।

পরে স্ট্রেচারে করে ইমরুলকে বাইরে নিয়ে যাওয়া হয়। মুশফিকের চোটে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করে ৫ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়া ইমরুলের চোট ভীষণ চিন্তার কারণ বাংলাদেশের জন্য। ব্যাটিং এর পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তার উইকেটের পেছনে দাঁড়ানোও দরকার দলের জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.