Sylhet Today 24 PRINT

দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক  |  ১৫ জানুয়ারী, ২০১৭

ছবিঃ ক্রিকইনফো

প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে কিউইদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ টেস্টে প্রথম টেস্টের দলটাই অপরিবর্তিত রেখেছে বিসিবি।

আগামী শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হবে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান ও শুভাশিষ রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.