Sylhet Today 24 PRINT

সিলেটে স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৭

সিলেটে স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (১৫ জানুয়ারী) সিলেট জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিনহা।

টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হয় দি এইডেড হাই স্কুল ও মখন স্কুল এন্ড কলেজ।

এর আগে বিসিবির সিলেট জেলা কোচ মোঃ মারুফ হাসানের সঞ্চালনায় টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশীদ চৌধুরী।

উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কমিটির চেয়ারম্যান সুপ্রীয় চক্রবর্তী রঞ্জু, স্কুল ক্রিকেট কমিটির আহ্বায়ক আলী ওয়াসিকুজ্জামান অনী, জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী, বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম মাহমুদ ইমন, ১ম বিভাগ লিগ কমিটির সম্পাদক এটিএম ইকরাম, প্রাইম ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, ক্রিকেট কোচ রানা মিয়া, তপন মালাকার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.