Sylhet Today 24 PRINT

এবার মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক |  ১৬ জানুয়ারী, ২০১৭

কিউই পেসার টিম সাউদির বাউন্স সামলাতে মাথায় আঘাত পাওয়াও মুশফিকু রহিমকে হাসপাতালে নেয়া হয়েছে।

আঙুলে চোট পাওয়ায় কিপিং করেননি। খুব দরকার না হলে ব্যাট করারও কথা ছিল না। আগের দিন চোট পেয়ে ইমরুল মাঠের বাইরে যাওয়ার পর যে ছোটখাটো ধস নামল দ্বিতীয় ইনিংসে। শেষ দিনের খেলার শুরুতেই সাকিব আউট হলেন, কিছুক্ষণ পর ফিরলেন মুমিনুলও।

৯৬ রানের ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরতে ক্রিজে আসলেন অধিনায়ক মুশফিক। সাব্বিরকে নিয়ে ভালোই সামাল দিতে থাকলেন পরিস্থিতি। তবে ৪৩ তম ওভারে টিম সাউদির বাউন্সার ডাক করতে গিয়ে হেলমেটের পেছনের দিকের নিচের অংশ লাগতেই লুটিয়ে পড়লেন মুশফিক।  প্রাথমিক চিকিৎসায় উঠে দাঁড়াতে না পারায় অ্যাম্বুলেন্স মাঠে ঢুকিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.