Sylhet Today 24 PRINT

ক্রিকেটার আরাফাত সানির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

স্পোর্টস ডেস্ক  |  ২২ জানুয়ারী, ২০১৭

গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) ভোরে সাভারের আমিনবাজার থেকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তারের পর সানিকে আদালতে পাঠায় মোহাম্মদপুর থানা পুলিশ।

তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, এক তরুণীর আপত্তিকর ছবি আরাফাত সানির মোবাইল থেকে অন্য কোথাও পাঠানো হয়েছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি আইনে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তি আইনে এক তরুণীর দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ জানুয়ারি তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.