Sylhet Today 24 PRINT

এমএসএনের গোলে বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৭

দারুণ দলীয় পারফরম্যান্সে এইবারকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় দারুণ এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ২ হয়েছে।

এইবারের মাঠে বার্সার হয়ে একটি করে গোল করেছেন মেসি-নেইমার-সুয়ারেজত্রয়ী। অপর গোলটি করেছেন ডেনিস সুয়ারেজ।

ম্যাচের ৩১ মিনিটে ডেনিস সুয়ারেজের গোলটি বার্সার হয়ে তার প্রথম গোল। ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি এবং ৬৮ মিনিটে তৃতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন নেইমার।

হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়ে নিচের দিকের ক্লাব ওসাসুনার বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে সেভিয়া। অধিনায়ক ভিসেন্তে ইবোরার জোড়া গোলে টানা পঞ্চম জয় পেয়েছে হোর্হে সাম্পাওলির শিষ্যরা। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এক পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে সেভিয়া। আর তিনে থাকা বার্সার সঙ্গে শীর্ষস্থানের ব্যবধান মাত্র দুই পয়েন্টের। যদিও রিয়াল দুই দলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

সূত্র- ইএসপিএনএফসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.