Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৭

সিলেটের বিশ্বনাথে নবম টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে শিমুলতলা কামালপুরের মধ্যবর্তী মাঠে অলংকারী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ক্রিকেট লীগের উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় রামধানার সুপারস্টার ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে কামালপুরের বন্ধন ক্রিকেট ক্লাব।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।

এসোসিয়েশনের সভাপতি ফাহিম আহমদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোহনের উপস্থাপনায় সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শেখ শাহিন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক মেম্বার হিরণ মিয়া, রফিকুল ইসলাম, মো. ওদুদ মিয়া মেম্বার, নজরুল ইসলাম দুলাল মেম্বার, প্রেসক্লাবের প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আমির আলী, সাবেক সভাপতি শেখ রাসেল আহমদ, মো: হাফিজ খান, হাজী ওলীউর রহমান ও ব্যবসায়ী শেখ ডালিম আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান, আব্দুল হাফিজ, সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, আব্দুল মুকিদ বাপ্পি, সানাউল হক, শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রোজেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ, আব্দুল মোমনি, অলিল আহমদ, জুবেল আহমদ, রেজাউর রহমান ওলি, ক্রীড়া সম্পাদক দিলোয়ার উদ্দিন, নাসির উদ্দিন, আবু বক্কর, লাবলু, প্রচার সম্পাদক নুরুল আমিন, সহ-প্রচার সম্পাদক রোবেল আলী, ফয়জুল ইসলাম, জাহেদ আলীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.