Sylhet Today 24 PRINT

মাহা-নিলয় মিনি ফুটবল টুর্নামেন্টে আরএমএস চৌকিদেখি চ্যাম্পিয়ান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৭

মাহা-নিলয় মিনি ফুটবল টুর্নামেন্ট ২০১৬-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন। সোমবার রাতে সিলেট নগরীর চৌহাট্ট টেনিস মাঠে নিলয় সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

সংস্থার সিনিয়র সহ-সভাপতি কামাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ খালেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মারিয়ান চৌধুরী মাম্মি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুনামেন্ট কমিটির আহবায়ক ডেভিড ইনাম চৌধুরী রাফা, ক্রীড়া সম্পাদক মাছুম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক  শাহদত হোসেন , সহ-সাংগঠনিক  সম্পাদক  যোসেফ ইমাম চৌধুরী, রাফা, আবিদ, জাকির, সজিব, প্রবাসী  শওকত আহমদ, জাবেদ আহমদ , মো.তারেক, ফয়সল চৌধুরী, তানিম চৌধুরী, আনিস খাঁন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় বায়ার্ন চৌহাট্টা দলকে হারিয়ে আরএমএস চৌকিদেখি দল বিজয়ী হয়

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.