Sylhet Today 24 PRINT

দেশে ফিরল ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক |  ২৫ জানুয়ারী, ২০১৭

ফলাফলের দিক থেকে দুঃস্বপ্নের নিউজ জিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

বুধবার (২৫ জানুয়ারি) রাত পৌনে এগারটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরে ক্রিকেট দল।

বিমানবন্দরে নেমে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল উপস্থিত সাংবাদিকদের জানান, খারাপ খেলেছি স্বীকার করছি, তবে এটা নিয়া পড়ে থাকলে ত হবে না। সামনে ইন্ডিয়া সিরিজ আছে; সবাই বসে ওয়ার্ক আউট করতে হবে।

তামিম আরও বলেন, অধিনায়ক হিসেবে ক্রাইস্টচার্চ টেস্টে ভালো না খেলার দায়টা আমার।

এ সফরে টেস্ট অভিষেক হওয়া ফাস্ট বোলার তাসকিন আহমেদ নিজের হতাশা গোপন না রেখে বললেন, কিছুই বলার নেই; যেদিন জিতব সেদিনই বলব।

উল্লেখ্য, নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ দল তিনটি ওয়ানডে ম্যাচ, সম-সংখ্যক টোয়েন্টি ম্যাচ এবং দুইটি টেস্ট ম্যাচ হারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.