Sylhet Today 24 PRINT

জাপানের একাডেমি দলকে ২-১ গোলে হারালো বাংলার কিশোরীরা

স্পোর্টস ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৭

জাপানের জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভ্যালে অংশ নিতে এখন জাপানের ওসাকাতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে একমাত্র প্রীতি ফুটবল ম্যাচে জাপানের একাডেমি সাকাইকে ২-১ গোলে হারিয়েছে বাংলার কিশোরী ফুটবলাররা।

ম্যাচের ২৪ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর ৬ মিনিট পর জাপান সমতায় ফিরলেও ৩৫ মিনিটে মৌসুমির গোলে আবার এগিয়ে যায় কোচ গোলাম রাব্বানীর শিষ্যরা। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা।

শনিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হবে ফেস্টিভ্যালের মূল পর্ব। সেখানে বাংলাদেশসহ অংশ নিচ্ছে ১৮টি ফুটবল দল। ডি’গ্রুপে প্রথম দিনই দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের ফুটবলাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.