Sylhet Today 24 PRINT

সিলেট ও বগুড়ায় বিসিএল শুরু শনিবার

ক্রীড়া প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৭

দুই ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ৫ম আসরের খেলা শুরু হচ্ছে শনিবার।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলবে ইসলামি ব্যাংক ইস্ট জোন। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সাউথ জোন।

ভারত সিরিজ সামনে থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই শুরু হচ্ছে ফ্রেঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট। তবে ৩০ জনের প্রাথমিক দলে থাকা কয়েকজনের জন্য বিসিএল অবশ্য ভারত সিরিজের দলে জায়গা পাওয়ার মিশনও।

উত্তরাঞ্চলের ক্রিকেটার হলেও পূর্বাঞ্চলের হয়ে বগুড়ায় নামবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস।  পারফর্ম করে দলে ফিরতে চান ভারতের বিপক্ষে শেষ টেস্টে নজরকাড়া লিটন। সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নামা লেগ স্পিনার তানভীর হায়দার মূল দলে থাকবেন কিনা তাও নির্ধারিত হতে পারে এই ম্যাচে।

সিলেটে নর্থ জোন-সাউথ জোনের খেলায় মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলামদের উপর চোখ থাকবে নির্বাচকদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.