Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরের সূচি

স্পোর্টস ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ভারতে যাবে টাইগাররা।

ওই দিনই হায়দরাবাদে পৌঁছুবে বাংলাদেশ। এরপর ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুশীলনের করবেন ক্রিকেটাররা।

৫ ও ৬ তারিখ সেকান্দারাবাদ জিমখানা মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর ৭ ও ৮ তারিখ রাখা হয়েছে দলের অনুশীলনের জন্য।

৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ। টেস্ট শেষে ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরবে বাংলাদেশ দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.