ক্রীড়া প্রতিবেদক | ২৯ জানুয়ারী, ২০১৭
সিলেটে আজ রোববার (২৯ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬টায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
ম্যাচটিতে আবাহনী ক্রীড়াচক্র লড়বে জনতা ক্লাবের বিপক্ষে।
সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে অংশ নিচ্ছে ১০টি দল।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- আবাহনী ক্রীড়া চক্র, লাউয়াই স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, টিলাগড় ক্লাব, কসমস ক্লাব, সিলেট স্পোর্টিং ক্লাব, গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব, সিলেট ইউনাইটেড ক্লাব, বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র ও জনতা ক্লাব।
লীগে উদ্বোধনী খেলা ছাড়া প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ বিকেল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ৬টায় মাঠে গড়াবে।