Sylhet Today 24 PRINT

মাহা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৭

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির পরিচালনায় মাহা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ-২০১৭ এর শুভ উদ্বোধন হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ ফুটবল লীগের উদ্বোধন হয়।

উদ্বোধনী দিনে আবাহনী ক্রীড়া চক্র বনাম জনতা ক্লাবের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন জনতা ক্লাবের খেলোয়াড় আবু বক্কর।

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ মো. কামরুল আহসান, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রিমিয়ার ডিভিশন লীগ কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন ও সদস্য সচিব হাজী মিলাদ আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ. সাত্তার ও বিমলেন্দু দে নান্টু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মঈন উদ্দিন আহমদ ও আব্দুল মালিক রাজা, প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আব্দুর রকিব ও কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, এনামুল হক মুক্তা, সমর চৌধুরী ও মাহমুদ হোসেন শাহীন, প্রাক্তন ক্রীড়াবিদ প্রবির রঞ্জন দাস ভানু বাবু ও মুহিব আলী, মতিউর রহমান, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জাবেদ সিরাজ, আব্দুল আলীম, এহতেশামুল হাসান লয়েছ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.