Sylhet Today 24 PRINT

বর্ষসেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ, বর্ষসেরা ক্রীড়াবিদ মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৭

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। আরবর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন বাংলাদশে জাতীয় ক্রিকেট দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান।

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২০১৫ ও ২০১৬ সালের পুরস্কার প্রদান করা হয়। দু’বছর মিলিয়ে মোট ২০টি ক্যাটাগরিতে দেয়া হয় এ পুরস্কার।

দুই বছরের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচনের ক্ষেত্রে মনোনীত তিন থেকে সেরাকে বেছে নেয়া হয় অনুষ্ঠানের মঞ্চে। ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন 'কাটার মাস্টার' মোস্তাফিজুর রহমান। তিনি পেছনে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারকে।

এছাড়া দর্শক ভোটে ছিল পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। সেখানে ভোটের মাধ্যমে ছয়জন থেকে একজনকে বেছে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস-এর এশিয়া অঞ্চলের প্রধান মোহাম্মদ কাশিম।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

বর্ষসেরা ক্রীড়াবিদ: মোস্তাফিজুর রহমান, সেরা ক্রিকেটার: মাহমুদুল্লাহ রিয়াদ, সেরা দাবাড়ু: মোহাম্মদ ফাহাদ রহমান, সেরা আর্চার: তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ: সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক: ইউসুফ আলী, বর্ষসেরা কোচ: সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান: ম্যাক্স গ্রুপ, বিশেষ সম্মাননা: আমিনুল হক মনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.