Sylhet Today 24 PRINT

সবার জন্য উন্মুক্ত হলো ক্রিকেটার তাসকিনের রেস্টুরেন্ট ‘তাসকিন’স টেরিটরি’

স্পোর্টস ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৭

বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ক্রিকেটার তাসকিন আহমেদের রেস্টুরেন্ট ‘তাসকিন’স টেরিটরি’।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশের রেস্টুরেন্টের জন্য শুভকামনা ও শুভেচ্ছা জানান টাইগার ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, সাব্বির রহমান ও বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

সতীর্থদের সঙ্গে নিয়ে কেক কেটে রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেন করেন তাসকিন।খাওয়া-দাওয়া, আড্ডা ও সেলফির সাথে ছিলো সঙ্গীতশিল্পী তাহসান ও হৃদয় খানের কণ্ঠে গান।

জানুয়ারি প্রথম দিকে ঢাকার মোহাম্মদপুরের রিং রোড এলাকায় অবস্থিত ‘তাসকিন’স টেরিটর' যাত্রা শুরু করলেও তাসকিন ক্রিকেট দলের সাথে নিউ জিল্যান্ড সফরে থাকায় এতোদিন সবার জন্য উন্মুক্ত ছিলো না এই রেস্টুরেন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.