Sylhet Today 24 PRINT

বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারত দলে ফিরলেন ঋদ্ধিমান

স্পোর্টস ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৭

ভারত দলের একমাত্র বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা চোট কাটিয়ে আবার ফিরেছেন ভারতের টেস্ট দলে। প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন অভিনব মুকুন্দ। তারা সহ চার স্পিনার নিয়ে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই।

ঋদ্ধিমান সাহা দলে ফেরায় বাদ পড়েছেন আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। এছাড়াও দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।

আসছে ৯ ফেব্রুয়ারি ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে দুই প্রতিবেশি দেশ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটাই প্রথম বাংলাদেশের ভারত সফর।

ভারত দল:
বিরাট কোহলি (অধিনায়ক) , মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.