Sylhet Today 24 PRINT

র‍্যাংকিংয়ে ওয়ার্নার-গেইলের ওপরে সাব্বির

স্পোর্টস ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৭

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আইসিসি সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের ড্যাশিং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান রয়েছেন ১২তম স্থানে।

ভারত-ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের পর এই র‌্যাংকিং প্রকাশ করা হলো।

ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৭৯৯। ৭৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তিনে থাকা অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের সংগ্রহ ৭৬৩ আর চারে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সংগ্রহ ৭৫৮ রেটিং পয়েন্ট। ইংলিশ তারকা জো রুট ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে আছেন পাঁচ নম্বরে। এছাড়া, ছয় থেকে দশে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস আর জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা।

ইংল্যান্ডের ইয়ন মরগানের অবস্থানে ১১তম। তারপরেই জায়গা হয়েছে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমানের। ৬৪৩ রেটিং পয়েন্ট নিয়ে সাব্বির রয়েছেন ১২ নম্বরে। ১৩ নম্বরে আছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার, ১৪ নম্বরে ক্রিস গেইল আর ১৫ নম্বরে রয়েছেন ভারতের উঠতি তারকা লোকেশ রাহুল।

ব্যাটসম্যানদের তালিকায় ২৭ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ৩৬ নম্বরে টাইগার ওপেনার তামিম ইকবাল আর ৫২ নম্বরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

দলীয় র‌্যাংকিংয়ে টি-টোয়েন্টি ফরমেটে এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। দুইয়ে আছে ভারত। কিউইদের রেটিং পয়েন্ট ১২৯ আর ভারতের ১২৪। তিনে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ (১১৬) আর চারে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৫)। তালিকায় পাঁচ থেকে দশে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.