Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

স্পোর্টস ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৭

বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ ১ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনালে দেউল গ্রাম ফুটবল দলকে ৩-২ গোলে হারিয়ে আমজাদ ফুটবল দল বহর গ্রাম বিজয়ী হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে বিয়ানীবাজার উপজেলার উত্তর মাথিউরা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে স্থানীয় একটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও জাবেদ আহমদ বকসীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মাথিউরা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, বিয়ানীবাজার স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক বেলাল আহমদ, মাথিউরা ইউনিয়ন যুবলীগের সভাপতি বিলাল আহমদ, সমছুল আলম মেম্বার, আবুল কাহের ফজলু, আমান উদ্দিন, মাসুম বকসী মুন্না।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি সাহিদ আহমদ, সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সদস্য উমর ফারুক সুহিন, শাহ আলম, জয়নুল, হাফিজ, উমর, নাসির, তাহফিম, শামীম, আবু হানিফ, আশরাফ, জহির প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.