Sylhet Today 24 PRINT

কোহলির উইকেট চান শুভাশিস

স্পোর্টস ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৭

বিরাট কোহলিকে দুবার আউট করেছেন শুভাশিস রায়। তবে সেটা ১০ বছর আগে যুব ত্রিদেশিয় টুর্নামেন্টে। সেই স্মৃতি মনে রেখে একাদশে সুযোগ পেলে ভারতের সেরা ব্যাটসম্যনকে আবার আউট করতে চান টাইগার পেসার শুভাশিস রায়।

বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে বিমানবন্দরে শুভাশিস বলেন, "ঐতিহাসিক এই ম্যাচে অংশ হতে পারে আমি গর্বিত, একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা উপহার দিতে চাই, আমার টার্গেট বিরাট কোহলির উইকেট।"

দীর্ঘদিন থেকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা শুভাশিসের নিউ জিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয়। ভারতের সাথে একমাত্র টেস্টের দলে তিনসহ চারজন পেসার আছেন। হায়দারাবাদে তাই একাদশে জায়গা করা তার জন্য সহজ নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.