Sylhet Today 24 PRINT

২০ ওভারে ৩৩০ রান তুলে নিউ জিল্যান্ডকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৭

ভারতে ব্লাইন্ড টি২০ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের ৫ম ম্যাচে নিউ জিল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বান্দ্রায় এমআইজি ক্রিকেট ক্লাবে টস জিতে আগে ব্যাট করে আব্দুল মালেকের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে বাংলাদেশ। এটি এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বাংলাদেশের ব্যাটসম্যান আব্দুল মালেক মাত্র ৭১ বলে ১৮০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসটিতে ছিল ৩৩টি চারের মার। এছাড়া আব্দুল্লাহ জবির ৪৪ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। জবিরের ইনিংসে ৯টি চারের মার ছিল।

৩৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে নিউ জিল্যান্ড। দলের পক্ষে ব্রেট উইলসন সর্বোচ্চ ৪৭ রান করেন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচে আগামীকাল শনিবার মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে। পয়েন্ট তালিকায় প্রথমে রয়েছে পাকিস্তান আর দ্বিতীয় স্বাগতিক ভারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.