Sylhet Today 24 PRINT

অর্ধশতকে সৌম্য ও মুশফিকের ভারত সফর শুরু

ভারতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৭

ছবিঃ ক্রিকইনফো

ভারত সফরে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ২২৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। জবাবে দিন শেষে ভারত এ দল সংগ্রহ করেছে ১ উইকেট হারিয়ে ৯১ রান।

রোববার (৫ ফেব্রুয়ারি) হায়দ্রাবাদে শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। তবে সৌম্য সরকার এবং মুশফিকুর রহিমের অর্ধশতকে মোটামুটি স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

শুরুতেই দলীয় ২২ রানে ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তার বিদায়ে তামিম ইকবালের সঙ্গী হন সৌম্য সরকার। এরপর একে একে ফিরে যান তামিম ও মমিনুল। তবে অন্যপ্রান্ত আঁকড়ে খেলতে থাকেন সৌম্য। অবশেষে ৫২ রান করে ফেরেন তিনি। এরপর ক্রিজে নামা মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৮ রান।

শেষ পর্যন্ত ৬৭ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.