Sylhet Today 24 PRINT

ইনজুরিতে ইমরুল কায়েসের ভারত সফর শেষ

স্পোর্টস ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

ইনজুরির কারণে ভারত সফর দল থেকে ছিটকে পড়লেন ইমরুল কায়েস। তাঁর বদলি হিসেবে ভারত যাচ্ছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান রাবিদ ইমাম।

তিনি জানান, ইমরুল কায়েসের জায়গায় মূল দলে স্থান পাচ্ছেন মোসাদ্দেক সৈকত। ভারত সফরে খেলতে তিনি যাত্রার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে নিউজিল্যান্ড সফরে গিয়েও ইনজুরিতে পড়েছিলেন ইমরুল কায়েস।

বাংলাদেশ ক্রিকেট দল এই মুহুর্তে ভারতে রয়েছে। এটা ভারতের মাটিতে দুই দেশের মধ্যকার প্রথম টেস্ট।

আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদে সফরের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.