Sylhet Today 24 PRINT

দুই সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে ভারত

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

মুরালি বিজয়ের পর দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ৮৩ রান করে  আউট হয়েছেন পুজারা তাতে, হাফ সেঞ্চুরির পথে আজাঙ্কা রাহানে। দিনভর টপ অর্ডারের এমন রান বন্যায় ভারত পেয়ে গেছে বিশাল সংগ্রহের ভিত। ৩ উইকেট হারিয়ে ৩৫৬ রান করেছে ভারত।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে একমাত্র টেস্টে আগে বল পায় বাংলাদেশ। প্রথম ওভারের লুকেশ রাহুলকে ফিরে দিনশুরু করেন তাসকিন। এরপর একরাশ হতাশার গল্প। প্রথম স্লিপের পাশ দিয়ে বল গেছে একাধিকবার। সহজ রান আউটের সুযোগ ছেলেমানুষী ভুলে মিস করেছেন মিরাজ। জায়গা পেয়ে বড় জুটি গড়েছেন পুজারা-বিজয়। তাদের ১৭৮ রানের জুটি ভাঙেন মিরাজই। ৮৩ রান করা পুজারাকে ফেরালেও সেঞ্চুরি তুলে নেন বিজয়।

চা বিরতির পর তাইজুলের বলে বিজয় বোল্ড হন। ততক্ষণে উইকেটে সাবলিল বিরাট কোহলি। আজাঙ্কা রাহানেকে নিয়ে তাই চোখের নিমিষে দলকে সাড়ে তিনশ পার করান। নিজে তুলে নেন ক্যারিয়ারে ১৬তম আর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি।

কোহলির ব্যাটিংয়েই মূলত টালমাটাল বাংলাদেশ। বোলাররা করেছেন ভুল, ফিল্ডারদের শরীরি ভাষা গেছে বদলে। হাস্যকর রিভিউ নিয়ে মুশফিক অধিনায়কত্ব আবার প্রশ্নবিদ্ধ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.