Sylhet Today 24 PRINT

বল লাগল মাঝ ব্যাটে, তবু এলবিডব্লিউর রিভিউ নিলেন মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

আবার প্রশ্নবিদ্ধ হলো মুশফিকুর রহিমের অধিনায়কত্ব। অকারণে রিভিউ নষ্ট করলেন বাংলাদেশ অধিনায়ক।

৬২ ওভারের দ্বিতীয় বলে বিরাট কোহলি ফ্রন্টফ্রুটে ফিয়ে মাঝ ব্যাটে  ডিফেন্স করলেন। ব্যাটে বল লাগার আওয়াজটা সবচেয়ে ভালো পাওয়ার কথা মুশফিকেরই। স্ট্যাম্প মাইক্রফোনেই সে শব্দ পাওয়া যাচ্ছিল। বোলার তাইজুল আপিল করলেন না। মুশফিক কেবল আপিল করেই থামলেন না। নিয়ে নিলেন রিভিউ!

আম্পায়ার মারাইস ইরাসমাসের  টিভি আম্পায়ারের দিকে ইঙ্গিত দিলেন। রিপ্লেতে দেখা গেল মাঝ ব্যাটে খেলেছেন ভারত অধিনায়ক। এমন রিভিউ নেয়া দেখে হতবাক সবাই। ধারাভাষ্যবক্সে সমালোচনা হলো মুশফিকের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.