Sylhet Today 24 PRINT

দিনের শেষ বলে মুমিনুলের আউটে অস্বস্তিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০১৫

ভালো একটি দিন পার করা যখন প্রায় নিশ্চিত তখনই ঘটল বিপত্তি। প্রথম দিনের শেষ বলে জুলফিকার বাবরের বলে ৮০ রান করে এলবিডব্লিও  হয়ে যান মুমিনুল হক। দিনশেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৩৬।

শুরু থেকেই অতিরিক্ত সতর্কতার সাথে খেলার কারণে ৯০ ওভারে রান তোলার গতি ছিল মাত্র ২.৬২। ৪ উইকেট না পড়লে মন্থর গতির ব্যাটিংও সমস্যার কারণ হত না কিন্তু ৪ উইকেট হারিয়ে এখন দিনটিকে পুরোপুরি নিজেদের বলতে পারছেন না মুশফিকুর রহিমের দল।

পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ , জুলফিকার বাবর ও ইয়াসির শাহ উইকেটগুলো ভাগাভাগি করে নিয়েছেন।  

সাকিব ১৯ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনে তাঁর সাথে ব্যাট করতে নামবেন অধিনায়ক মুশফিক। বাংলাদেশের বড় সংগ্রহ নির্ভর করছে এই দুজনের ব্যাটের উপর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.