স্পোর্টস ডেস্ক | ১২ ফেব্রুয়ারী, ২০১৭
সাবেক ভারতীয় স্পিনার সুনীল যোশিকে টাইগারদের স্পিন কোচ হিসেবে নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আপাতত শ্রীলঙ্কা সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কা সিরিজে তার কাজে সন্তুষ্ট হলে দীর্ঘমেয়াদী চুক্তি করবে বিসিবি।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান হায়দরাবাদে উপস্থিত সাংবাদিকদের জানান, "যোশির সঙ্গে আমাদের কথা হয়েছে। শ্রীলঙ্কা সফরে আমরা ওকে রাখতে চাই। ওখানে ওর কাজ দেখে তারপর দীর্ঘমেয়াদে রাখার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আপাতত শ্রীলঙ্কা সফরে আমরা তাকে পাচ্ছি।"
আগের কোচ রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই একজন স্পিন কোচ খুঁজছিল বিসিবি। ভালো মানের কাউকে না পাওয়াতে বোর্ড সাহায্য চেয়েছিল ভারতের সাবেক এগ স্পিনার অনিল কুম্বলের। অনিল কুম্বলে পরামর্শেই যোশিকে কোচ নির্বাচন করেছে বিসিবি। ইতোমধ্যে গত শুক্রবার হায়দরাবাদে উপস্থিত বিসিবি পরিচালক ও বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে যোশির।
সুনীল যোশি ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন ভারতীয় এই সাবেক ক্রিকেটার।