Sylhet Today 24 PRINT

অশ্বিন অনেকগুলো টিপস দিয়েছে: মিরাজ

ক্রীড়া প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

ছবি: বিসিসিআই

ভারতে যাওয়ার আগেই মেহেদি মিরাজ জানিয়েছিলেন রবীচন্দ্র অশ্বিনের টিপস নেবেন। ম্যাচ শেষে বিসিসিআইর ওয়েবসাইটে টিপস নেয়ার ছবিও প্রকাশিত হয়েছে। দেশে ফিরে অশ্বিনের টিপসের কথা জানালেন নিজেই।

বিশ্ব ক্রিকেটে এই সময়ের সবচেয়ে দুর্ধর্ষ অফ স্পিনার বললেই নাম আসে অশ্বিনের। ৪৫ টেস্টে ২৫০ উইকেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলির রেকর্ড ভেঙ্গেছেন। যেকোনো তরুণ অফ স্পিনারের জন্য অশ্বিনের পরামর্শ তাই কাঙ্ক্ষিত।


মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মিরাজ বলেন, “আগে থেকেই ইচ্ছা ছিলো ওর সাথে কথা বলব। সে আমাকে বেশ কিছু টিপস দিয়েছে। কীভাবে লঙ্গার ভার্সনে ধর্য্য ধরে বল করতে হয় তা বুঝিয়েছে।”

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা এই অফ স্পিনার বলেন, “কোন বল কীভাবে গ্রীপ করলে বাড়তি সুবিধা পাওয়া যায় দেখিয়েছে অশ্বিন। সবগুলো টিপস আমার কাজে লাগবে।”

ইংল্যান্ডের সাথে অভিষেকেই চমক দেখানো মিরাজ ৫ টেস্ট খেলে এ পর্যন্ত ২৫ উইকেট পেয়েছেন। এরমধ্যে মিরপুর টেস্টে  ১২ উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক ইংলিশ বধের নায়কও তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.