Sylhet Today 24 PRINT

আজ মাহমুদুল্লাহর মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক  |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

আসরের গত ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২০ বলে ২৯ রানের ইনিংস এবারের পাকিস্তান ক্রিকেট লীগে (পিসিএল) দারুণ সূচনা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসরে নিজের দ্বিতীয় ম্যাচে আজ (শুক্রবার) প্রতিপক্ষ হিসাবে আরও দুই বাংলাদেশিকে পাচ্ছেন মাহমুদউল্লাহ। কারণ, আজকের ম্যাচে মাহমুদুলাহর দলের প্রতিপক্ষ পেশোয়ার জালমি। আর এই দলে খেলছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে পিএসএল খেলতে দুবাই চলে যান তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ভিসা জটিলতার কারণে দেশে ফিরে তারপর দুবাই গেছেন সাকিব।

অবশ্য শোনা যাচ্ছে, আজকের ম্যাচে তামিম বা সাকিবের খেলার সম্ভাবনা কম। পেশোয়ার জালমিতে শহীদ আফ্রিদির সঙ্গে স্পিনার হিসাবে রয়েছেন মোহাম্মদ হাফিজ ও তিলকারত্নে দিলশান। আর ওপেনার হিসেবে হাফিজের সঙ্গে রয়েছেন ডেভিড মালান ও কামরান আকমল। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের খেলাটা মোটামুটি নিশ্চিত।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, রিলে রুশো আসাদ শফিক, বিসমিল্লাহ খান, উমর আমিন, লুক রাইট, কেভিন পিটারসেন, হাসান খান, নাথান ম্যাককালাম, আনোয়ার আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, টাইমাল মিলস, মির হামজা, মোহাম্মদ নেওয়াজ, নুর ওয়ালি, থিসারা পেরেরা, সাদ নাসিম ও উমর গুল।

পেশোয়ার জালমি : ড্যারেন স্যামি (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, আন্দ্রে ফ্লেচার, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, ইয়ন মরগান, স্যামিত প্যাটেল, মারলন স্যামুয়েলস, হ্যারিস সোহেল, হাসান আলী, ইফতিখার আহমেদ, সাকিব আল হাসান, ইমরান খান, ক্রিস জর্ডান, জুনায়েদ খান, কামরান আকমল, খুশদিল শাহ, মোহাম্মদ আসগর, শহীদ আফ্রিদি, শোয়েব মাকসুদ ও ওয়াহাব রিয়াজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.