Sylhet Today 24 PRINT

সতীর্থকে দেখতে হাসপাতালে নেইমার

স্পোর্টস ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

বার্সেলোনার এক হাসপাতালে চলছে গাব্রিয়েল জেসুসের চিকিৎসা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভেঙে যাওয়া মেটাটার্সালের সফল অস্ত্রোপচার হয়েছে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। স্বদেশি সতীর্থকে দেখতে সেখানে গিয়েছিলেন বার্সার তারকা ফরোয়ার্ড নেইমার।

দেখা হয়েছে হাসপাতালে। তাকে কী! একে অপরকে কাছে পেয়ে দুজনেই খুব খুশি। নেইমার তাঁর টুইটারে জেসুসের সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন। শুভকামনা জানিয়ে একটি বার্তাও দিয়েছেন, ‘তোমাকে ভালো অবস্থায় দেখে ভালো লাগছে।’

ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে চলতি মৌসুমেই ম্যানচেস্টার সিটিতে নাম লেখান জেসুস। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম তিন ম্যাচেই ৩ গোল করেন। ১টি গোলে করেন সহায়তা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বোর্নমাউথের বিপক্ষে দলের ২-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন জেসুস। দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
সূত্র: মার্কা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.