Sylhet Today 24 PRINT

যুব ভলিবলে সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হবিগঞ্জ

স্পোর্টস ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

যুব ভলিবল সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ২৫-১৫, ২৫-১৪ ও ২৫-১৭ সেটে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে।

এর আগে এই মাঠেই সেমিফাইনালে তারা সিলেট জেলাকে ২৫-২১, ২৫-১৭ ও ২৫-১৫ সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সাবিনা আলম। ভলিবল উপ-কমিটির সভাপতি মর্তুজা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ নাজমুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন ও ফটিক মিয়া।

রোববার দুপুরে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.