Sylhet Today 24 PRINT

মুশফিকের ইচ্ছার গুরুত্ব দেবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

ব্যাটিংয়ে দলের মূল ভরসা মুশফিকুর রহিমের উইকেটের পেছনের সময়টা ভালো যাচ্ছে না। তাঁর অধিনায়কত্বও প্রশ্নবিদ্ধ। তবে বিসিবি তাঁকে কোন দায়িত্ব থেকেই জোর করে সরাবে না বলে আভাস দিয়েছেন আকরাম খান।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান সোমবার (২০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন,‘ভারতে ১৬০ ওভার কিপিং করার পর সে নেমে সেঞ্চুরি করল। পরে আবার ব্যাট করেছে। সবচেয়ে বেশি সময় মাঠে সেই ছিলো। কাজেই তাঁর ইচ্ছার গুরুত্ব সবার আগে।’

তিনি আরো জানান ‘ইন্ডিয়া থেকে এসে মুশফিক ছুটিতে আছে, সে কোন কিছু ছাড়তে চায় কিনা জানতে চাওয়া হবে।’

তবে শ্রীলঙ্কা সফরে উইকেটের পেছনে দাঁড়ানোর জন্য যথেষ্ট বিকল্প থাকবে বলে জানিয়েছেন আকরাম। ‘সব পজিশনেই ব্যাকআপ রাখা হয়। নির্বাচকরা কাল (মঙ্গলবার) দল দিলেই সব জানতে পারবেন’ বলে যোগ করেন আকরাম খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.