Sylhet Today 24 PRINT

তামিমের দুর্দান্ত শতক, রান পেলেন মমিনুল

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর : প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক  |  ০২ মার্চ, ২০১৭

ফাইল ছবি

প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। রান পেয়েছেন মমিনুল হকও। তবে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকার।

বৃহস্পতিবার (২ মার্চ) দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামিমের সেঞ্চুরিতে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৮১ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৬ এবং সাকিব আল হাসান ২০ রান নিয়ে ব্যাট করছেন।

তামিমের সঙ্গে ওপেন করতে নেমে ব্যক্তিগত ৯ রান করে আউট হন সৌম্য সরকার। তবে মমিনুল হককে সঙ্গে নিয়ে দারুণ ব্যাট করেন তামিম। তাদের জুটিতে আসে ১৪৩ রান। ৭৩ রান করে রিটায়ার্ড আউট হন মমিনুল হক। এরপর মুশফিকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন তামিম। মুশফিক ২১ রান করে আউট হয়ে যাবার পর তামিম ব্যক্তিগত ১৩৬ রান করে রিটায়ার্ড আউট হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.